টিকিট কিনলেই দুই রাতের হোটেল ফ্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুইজনের জন্য যাওয়া-আসার টিকিট আগামী ৩০ জুন থেকে ১৮ জুলাই মধ্যে নভোএয়ারের কাউন্টার থেকে কাটতে হবে ।

Manual6 Ad Code

ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল এবং গ্রেস কক্স স্মার্ট হোটেল। এছাড়াও অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

Manual8 Ad Code

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে সকাল ৭টা ৪৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, সকাল ১০টায়, সকাল ১১টায়, দুপুর ২টা ২০ মিনিটে এবং বিকাল ৪টায় ফ্লাইট পরিচালনা করে। একইভাবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০টা ২০ মিনিটে, সকাল ১১টা ৩৫ মিনিটে, দুপুর ১২টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং ৫টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করে।

নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code