ব্যবসায়ী মাহিদুল ইসলাম রাজিবের উপর হামলার প্রতিবাদে নীলপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

শ‌হিদুল ইসলাম, প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহিদুল ইসলাম রাজীবের উপর রাবার বাড়ী এলাকার সোহেল মিয়া কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ অর্থসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে শারীরিক নির্যাতনের প্রতিবাদে নীলপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১২ জুলাই ২০২৩, বুধবার সকাল ১১টায় নীলপুর বাজারস্থ জানিগাঁও ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীর উ‌দ্যো‌গে নীলপুর বাজারে এ মানববন্ধনে শত শত লোকজন অংশগ্রহন করেন। স্থানীয় ব্যবসায়ী বাহার মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আজিজুল হক, ফখরুল ইসলাম, আব্দুল হাই, সিরাজ মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

গত ১০ জুলাই রোজ সোমবার সন্ধ্যায় বখাটে সোহেল মিয়া মাদক সেবন করে ব্যবসায়ী মাহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা মারধর করে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code