অবৈধ পশুর হাট নিয়ে মেয়র আরিফের ক্ষোভ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সিলেট নগরীতে বসানো অবৈধ পশুর হাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর শাহী ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মেয়র আরিফ বলেন, ‘সিলেট নগরীতে সিটি করপোরেশন দুটি হাটের অনুমোদন দিয়েছে। এর বাইরে যতো হাট আছে, সব অবৈধ। এই অবৈধ হাটের ময়লা-আবর্জনাও আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘সিসিক জেলা প্রশাসনের কাছে নগরীতে ৯টি হাটের জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু জেলা প্রশাসন মাত্র ২টি হাটের অনুমোদন দেয়।’

Manual8 Ad Code

আরিফুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর না হওয়ায় এবার নগরীতে অবৈধ হাটের ছড়াছড়ি।’

Manual1 Ad Code

কোরবানির বর্জ্য অপসারণ নিয়েও কথা বলেছেন মেয়র। তিনি বলেন, ‘ঈদের দিন দুপুর ১২টার পর থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হয়ে যাবে। সন্ধ্যার আগেই অপসারণের চেষ্টা থাকবে আমাদের।’

তবে ‘সন্ধ্যার আগেই বর্জ্য অপসারণের’ বিষয়টি ব্যাখ্যা করে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, ‘বর্জ্য অপসারণের কয়েকটি ধাপ আছে। কোরবানির পর পশুর রক্ত সন্ধ্যার আগেই অপসারণ করা সম্ভব হবে। তবে বিকেল থেকে চামড়ার যে বাজার বসবে, সেগুলোর বর্জ্য অপসারণ করতে ২৪ ঘন্টা লাগবে।’

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code