জুড়ী বড়লেখা আই ফাউন্ডেশন অব মৌলভীবাজারের ইফতার সামগ্রী বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিদের প্রাণের সংগঠন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার আইএফএম এর পক্ষ থেকে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় হতদরিদ্র মানুষদের মধ্যে মাহে রমজানের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

১৪এপ্রিল (শুক্রবার) সকাল ১১ঘটিকায় বড়লেখা উপজেলা দরগাহ বাজার হজম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক ও জুড়ী উপজেলার বড় মসজিদ ঈদগাঁহ প্রাঙ্গনে শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সুদূর নিউইয়র্ক থেকে পরিচালিত সংগঠনের সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক মন্জুর চৌধুরী জগলুল ও রমজান ফুড প্রজেক্ট ডিরেক্টর জাহাঙ্গীর আলম সাইফুলের দিকনির্দেশনা ও সার্বিক ব্যবস্হাপনায় এসময় বাংলাদেশ টিমের সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সমাজকর্মী ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ মেরাজ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এছাড়াও বিতরণী অনুষ্ঠানে জায়ফরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির দারা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,তাজুল ইসলাম,কালবেলা প্রতিনিধি,আদনান চৌধুরী,আওয়ামী লীগে নেতা জাহাঙ্গীর আলম, সমাজসেবক বদরুল আলম চৌধুরী, সহ স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বিতরণ পূর্বে আলোচনা সভায় বক্তারা আইএফএম এর সকল দাতা সদস্য ও রামাদ্বান ফুড প্রজেক্ট ডিরেক্টর নিউইয়র্ক প্রবাসী জাহাঙ্গীর আলম সাইফুলের প্রতি জুড়ী উপজেলায় বিতরণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতি বছর এইরকম মহতি উদ্যোগ যাতে অব্যাহত থাকে সেই আশাবাদও ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code