সুদের হার বাড়াচ্ছে ব্যাংকগুলো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্যাংকগুলো ঋণের সুদের হার বাড়ানো শুরু করেছে। এরই মধ্যে গ্রাহকভেদে ব্যাংকগুলো ঋণের সুদহার সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। কিছু ব্যাংক এরই মধ্যে নতুন সুদহার আরোপ করে বাড়তি কিস্তি কাটাও শুরু করেছে। তবে কিছু ব্যাংক অপেক্ষা করছে পরিস্থিতি বুঝে ওঠার জন্য। যদিও ব্যাংকগুলো ঋণের সুদ যেভাবে বাড়িয়েছে, আমানতের সুদ সেভাবে বাড়ায়নি।

Manual6 Ad Code

ব্যাংকাররা বলছেন, ঋণের সুদহার বাড়লে আমানতের সুদহারকে তা আরও ঊর্ধ্বমুখী করবে। বর্তমানে আমানতের বিপরীতে গড় সুদ ৬ শতাংশের ঘরে রয়েছে। তবে তারল্য সংকটে ভুগতে থাকা অনেক ব্যাংক ৮ শতাংশ সুদেও আমানত সংগ্রহ করছে।

২ জুলাই থেকে কার্যকর হয়েছে ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার করিডোর। এই নিয়মে সুদহার নির্ধারিত হচ্ছে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের ওপর, যা স্মার্ট নামে পরিচিত করার চেষ্টা চলছে। এর ফলে ব্যবসায়ী ও ব্যাংকের মালিকদের দাবির মুখে চালু হওয়া ৯ শতাংশ সর্বোচ্চ সুদহারের সীমা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই নিয়মের ফলে সব ধরনের ব্যাংকঋণের সুদহার বাড়ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code