পশ্চিমবঙ্গে সুড়ঙ্গ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের কাছে দারুণ পরিচিতি পেয়েছেন আফরান নিশো। তারও আগে বিভিন্ন নাটকে তাকে দেখে পছন্দ করেছে সেখানকার মানুষ। বলা হয়ে থাকে, ঢাকার মোশাররফ করিম-নিশো-অপূর্বদের ভক্ত বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি। ফলে ওপার বাংলার প্রেক্ষাগৃহে নিশোর ‘সুড়ঙ্গ’ মুক্তি নিয়ে চলছে জোর উত্তাপ।

Manual8 Ad Code

ঢাকার ছবি কলকাতায় বার বার বেদম মার খেলেও, ধারণা করা হচ্ছে এবার ‘সুড়ঙ্গ’ দিয়ে সেই রেকর্ডটা ভাঙবে। ফলে ছবিটি কলকাতায় নিয়ে যেতে শুরু থেকেই পরিকল্পনা ছিলো সংশ্লিষ্টদের। সোশ্যাল বার্তায় এসভিএফ বলেছে, “অপেক্ষার অবসান। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ‘সুড়ঙ্গ’ এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।”

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code