চ্যাম্পিয়ন মার্কেতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লিখলেন মার্কেতা ভন্দ্রোসোভা। প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হলেন তিনি। আর মেজর টেনিসে ওনস জাবেউরের অপেক্ষা আরও বাড়লো। এনিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেও শিরোপা খরা ঘুচাতে পারলেন না এই ষষ্ঠ বাছাই। ২৪ বছর বয়সী ভন্দ্রোসোভা এবার বিস্মিত করেছেন।
গতবারের রানার্সআপ জাবেউরের বিপক্ষে ফেভারিট ছিলেন না মার্কেতা। এই চেক খেলোয়াড় ঠিকই সব চাপ দূরে সরিয়ে দিলেন। শনিবারের ফাইনালে জিতলেন ৬-৪, ৬-৪ গেমে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code