মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-আতাউর রহমান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বালাগঞ্জ সংবাদদাতাঃ সমাজসেবক এম.আতাউর রহমান বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি মানুষকে সুস্থ থাকতে হলে খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে। যুব সমাজকে ভিন্ন পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা সকলের দায়িত্ব।

Manual5 Ad Code

শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মনোহরপুর নতুন বাজার সংলগ্ন মাঠে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

Manual6 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে রেদুয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ পিযুষ দে সিতু, নিখিন রঞ্জন দে,  দৈনিক বাংলাদেশ সময়ের সিলেট ব্যুারোচীফ এম. সাইফুর রহমান তালুকদার,  সমাজসেবক আজিজুল হক, স্বরুপ দে শংকু, সফর আলী, ইফতেখার রাকিব।

উক্ত খেলায় সামসুল ফাইটার্সকে ট্রাইবেকারে হারিয়ে মাছুমা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code