পাকিস্তানকে হারানোয় মোট ৮২ লাখ টাকা পাচ্ছে টাইগ্রেসরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। আর প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। পাকিস্তানি নারীদের হারিয়ে প্রথম বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

Manual1 Ad Code

প্রথমবারের মতো বিশ্বকাপের বড় মঞ্চে পাকিস্তানকে হারিয়ে ২৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এ ছাড়াও বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের সুবাদে আরও ৭০ হাজার ডলার পাচ্ছে টাইগ্রেসরা।

Manual5 Ad Code

বিশ্বকাপে অংশ নিয়ে আর এক জয়ের কল্যাণে টাইগ্রেসরা সব মিলিয়ে পাচ্ছে ৯৫ হাজার ডলার। যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ৮২ লাখ টাকা।

প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে আট দলের মধ্যে সাতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল টাইগ্রেসরা। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে জ্যোতির দল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code