উল্টো মেসিকেই চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ওচোয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়েছেন মেক্সিকান গোলকিপার। এবার আরও বড় চ্যালেঞ্জ তার সামনে। সামলাতে হবে লিওনেল মেসিকে। আজ (শনিবার) দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মেক্সিকো। এই ম্যাচের আগে ওচোয়া বরং মেসিকেই চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন!

Manual1 Ad Code

মেসির বিপক্ষে যেকোনও গোলকিপারকে কঠিন পরীক্ষায় পড়তে হয়। নিজের দিনে আর্জেন্টাইন অধিনায়ক কী করতে পারেন, সেটা সবাই জানেন। ওচোয়ারও অজানা নয়। তবে মেসির সামনে দেয়াল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি এই গোলকিপারের।

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে না ওচোয়া বলেছেন, ‘মেসির খেলায় ম্যাজিক আছে, ও যেকোনও কিছু করতে পারে। এক মিনিটের মধ্যে সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভালো একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কঠিন হলেও ব্যাপারটি দারুণ। বিশ্বকাপ মঞ্চে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের মুখোমুখি হওয়া দারুণ ব্যাপার।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code