ফাহিম-কিংসলের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আগের ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও ম্যাচ জেতা হয়নি আবাহনীর। তবে প্রিমিয়ার লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে মারিও লেমসের দল। শুক্রবার ফয়সাল আহমেদ ফাহিম-এলিটা কিংসলে-নাবীব নেওয়াজ জীবনের নৈপুণ্যে আবাহনী ৭-০ গোলে এফসি উত্তরাকে উড়িয়ে দিয়েছে। ফাহিম ও কিংসলে হ্যাটট্রিক করেছেন। জীবন করেছেন একটি।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে খেলেছে আবাহনী। তবে প্রথম গোল পেতে বেশ সময়ও লেগেছে। প্রথমার্ধে মাত্র এক গোলে এগিয়ে ছিল ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচ ঘড়ির ৩৫ মিনিটে পেয়েছে প্রথম গোল। পিটার নোরাহর কাটব্যাক থেকে ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে এসে প্লেসিং করে জাল কাঁপিয়েছেন।

Manual6 Ad Code

প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কোনাকুনি জোরালো শট ক্রস বার ছুঁয়ে বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। আবাহনী বিরতির পরই অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায়। একের পর এক গোল করে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করেছে। ৫৪ মিনিটে ডান প্রান্তে আলমগীর মোল্লার ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন কিংসলে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code