সিরিজ থেকে ছিটকে গেলেন যাদব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:তৃতীয় পেসার হিসেবে অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেল উমেশ যাদবের।মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৩ ওভার বোলিং করে পায়ের পেশির ইনজুরিতে পড়েছেন ৩৩ বছর বয়সী ফাস্ট বোলার উমেশ। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা শেষে জানা গিয়েছে, চলতি সিরিজের বাকি থাকা দুই ম্যাচে আর খেলা সম্ভব হবে না তার পক্ষে। ফলে এখন শামি ও উমেশের পরিবর্তিত দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দুই-একদিনের মধ্যেই এটি চূড়ান্ত করে ফেলবে তারা। এ দৌড়ে এগিয়ে আছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও বাঁহাতি ইয়র্কার মাস্টার নাটরাজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code