সাঁতার না জানলে ডিগ্রি নাই!

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual2 Ad Code

সাঁতার না জানলে ডিগ্রি দেবে না চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয়। ‘প্রাচ্যের হার্ভার্ড’ খ্যাত প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পেতে হলে তাদেরকে অবশ্যই আগে সাঁতার শিখতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

Manual4 Ad Code

এর কারন হিসেবে বিশ্ববিদ্যালয়ে বলছে, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা। এটা শারীরিক ফিটনেস বাড়ায়। তা ছাড়া দেশের সেরা মাথাওয়ালা যারা – তাদেরকে সুইমিং পুলেও নিজেদের যোগ্যতাও প্রমাণ করতে হবে।

মজার ব্যাপার হচ্ছে, এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে একটি পূর্বশর্ত করা হয়েছিল অনেক আগে – ১৯১৯ সালে। কিন্তু পরে এটা আবার বাদ দেয়া হয়েছিল – যার একটা কারণ ছিল বেইজিং-এ সুইমিং পুলের অভাব।

Manual3 Ad Code

কিন্তু সোমবার প্রকাশিত নতুন নিয়মে বলা হয়েছে, নতুন ছাত্রদের যে কোন ধরণের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হবার দক্ষতা থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময় যদি কেউ সাঁতার না জানে, তাহলে তাকে স্নাতক ডিগ্রি পাবার আগেই তা শিখে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code