তীব্র গরম যুক্তরাষ্ট্রে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। অ্যারিজোনা রাজ্যে তীব্র গরম আবহাওয়ার রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) জানিয়েছে, ১১৫ মিলিয়নেরও বেশি মানুষ কোনও না কোনও তাপ সতর্কতার অধীনে আছেন।

Manual6 Ad Code

ফিনিক্সে গত ১৩ দিনে তাপমাত্রা কমপক্ষে ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী মঙ্গলবার থেকে তা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য অনেক শহরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার জারি করা একটি সতর্কবার্তায় এনডব্লিওএস জানায়, নেভাদা, ওকলাহোমা, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলোতেও আঘাত হানবে তাপপ্রবাহ। এ ছাড়া দক্ষিণ সমভূমির কিছু অংশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

পূর্বাভাসকারীরা বলছেন, কিছু কিছু এলাকায় রাতের তাপমাত্রা ‘অস্বাভাবিকভাবে উষ্ণ’ (৩২ ডিগ্রি সেলসিয়াসে) থাকবে বলে আশা করা হচ্ছে। এতে রাতের বেলায় কিছুটা স্বস্তি পেতে পারে জনগণ।

উদ্ভূত পরিস্থিতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনের আলোয় ঘরে থেকে নিজেদের হাইড্রেটেড থাকার পাশাপাশি পোষা প্রাণী বা বাচ্চাদের তালাবদ্ধ যানবাহনে না রাখার জন্য অনুরোধ করেছেন তারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code