বাফুফের তদন্ত কমিটির মেয়াদ আবার বাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আবার বেড়েছে। সোমবার নবম সভার পর আরও ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবে এবার ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি কাজী নাবিল আহমেদ।

তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ সভাপতি দীর্ঘ সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেবো। সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু দুই থেকে তিনটা মিটিং হবে।’

Manual7 Ad Code

বাফুফের তদন্ত কমিটির মেয়াদ ফের বাড়ার কারণ প্রসঙ্গে কমিটির প্রধান কাজী নাবিল বলেছেন, ‘ঈদের আগে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। এরপর ঈদের ছুটি এবং আমাদের সেক্রেটারি (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার) দেশের বাইরে ছিলেন। সব কিছু মিলিয়ে আমাদের একটু সময় লাগছে। তবে আশা করছি এবার আর সমস্যা হবে না। ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code