বেনজেমার পর আল ইত্তিহাদে কন্তে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফরাসি খেলোয়াড়দের আধিপত্য তাহলে আল ইত্তিহাদেই! সর্বশেষ ঘটনা তারই নজির হিসেবে ধরা যেতে পারে। করিম বেনজেমার পর তার স্বদেশি এনগোলো কন্তেও সৌদি ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন। বুধবার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আল ইত্তিহাদ।

Manual1 Ad Code

ক্লাবটি টুইটারে জানিয়েছে, ‘কন্তে এখন ইত্তিহাদের’। ক্লাবটির চেয়ারম্যান আনমার আল হাইলি অবশ্য বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইটারে, ‘আমাদের নতুন টাইগার কন্তেকে স্বাগতম।’ বলে রাখা প্রয়োজন ক্লাবটিকে ‘টাইগার’ নামেই ডাকা হয়।

Manual2 Ad Code

৩২ বছর বয়সী কন্তে ভীষণ পরিশ্রমী এবং গতিশীল একজন মিডফিল্ডার। ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তার ক্লাব ক্যারিয়ারও দ্যুতিময়। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি জিতেছেন ক্লাব বিশ্বকাপ। তাছাড়া লেস্টার সিটি ও চেলসির হয়ে ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তুলেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code