বিএনপির পদযাত্রা বিজয় নয় পতনযাত্রা: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির পদযাত্রাকে তারা ‘বিজয়যাত্রা শুরু’ দাবি করলেও তাকে ‘পতনযাত্রা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি কী বলেছেন? পদযাত্রা, জনযাত্রা, বিজয়যাত্রা। আসলে পদযাত্রা পরাজয়যাত্রা। পদযাত্রা পতনযাত্রা শুরু হয়ে গেছে।’

Manual4 Ad Code

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’পূর্ব সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কী দিয়েছে? তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগ দিয়েছে? তাদের কাছে দাবি করে কে, বিএনপি। কী পেয়েছে? একটা হাসের ডিম, ঘোড়ার ডিম।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংগ্রাম করতে হবে। তারা এলো, চলে গেলো। বিএনপিকে দিয়ে গেলো ঘোড়ার ডিম।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।’

Manual2 Ad Code

শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কথায় প্রধানমন্ত্রী সরে যাবেন? যতই ষড়যন্ত্র করেন, বিষোদগার করেন, কোনও লাভ হবে না। আমরা প্রতিটা নির্বাচনে শান্তি চাই।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করছে ২০০১ সাল আর ২০০৬ সাল—এই দুই সময়ের মতো তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে। ওই সরকার নিয়ে এসে তারা জিতে যাবে। তাদের এই আশায় গুড়ে বালি। তারা যা চেয়েছে কোনও দিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত মেরে ফেলেছে। বাতিল করেছে উচ্চ আদালত। ওরা তো আদালত মানে না। আইন মানে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মাটি মানুষের পার্টি। বঙ্গবন্ধুর পার্টি, শেখ হাসিনার পার্টি। এই পার্টি কারও কাছে মাথা নত করে না। বাংলাদেশে যত শয়তানের দল আছে, বাংলাদেশের সব শয়তানের জায়গা হচ্ছে বিএনপি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code