মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সীমান্ত অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাতিসংঘের একটি সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বিষয়টি জানা গেছে।

Manual1 Ad Code

জাতিসংঘ কমান্ড বেসামরিকীকরণ ও যৌথ নিরাপত্তা অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। এই অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ায় আটক হওয়া ব্যক্তির বৈধ অনুমতি ছিল না।

Manual4 Ad Code

সংস্থাটি বলেছে, অনুমতি না থাকা এক মার্কিন নাগরিক সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। আমরা ধারণা করছি তাকে উত্তর কোরিয়ার কাস্টডিতে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।

Manual5 Ad Code

বেসামরিকীকরণ অঞ্চলটি দুই কোরিয়ার সীমান্ত হিসেবে কাজ করে এবং বিশ্বের মধ্যে অন্যতম সুরক্ষিত অঞ্চল।

এখানে স্থল মাইন পুঁতে রাখা আছে, চার পাশে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে। রয়েছে সশস্ত্র রক্ষী, যাদের দিনের ২৪ ঘণ্টা সতর্ক থাকার কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code