বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা, যানযট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো বিএনপি পদযাত্রা করেছে। বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রাটি বেলা ১১টা ১০ মিনিটে আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হয়।
তবে পদযাত্রা শুরুর আগে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশ শেষে পদযাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

Manual1 Ad Code

পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হয়। এ সময় তারা
বিভিন্ন স্লোগান দেন। পদযাত্রাকে কেন্দ্র করে সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ যায়। গণপরিবহনের যাত্রীদের ভোগান্তি নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code