বিবিসির খবর: অক্সিজেন ফুরিয়ে যাওয়াই একমাত্র সমস্যা নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে দিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানে চার দিনের জরুরি অক্সিজেন ছিল। রবিবার যাত্রা করা টাইটানে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট থাকার কতায়। ডুবোজাহাজটির অক্সিজেন শেষ হওয়ার আগে উদ্ধার করা না গেলে যাত্রীদের জীবিত ফিরে পাওয়ার আশা খুব কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, অক্সিজেন শেষ হওয়ার যে সময়ের কথা বলা হচ্ছে তা একেবারে চূড়ান্ত নয়। শেষ হওয়ার পরও টাইটানের কেউ কেউ বেশ কিছু সময় জীবিত থাকতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

খবরে বলা হয়েছে, ২২ ফুট ডুবোযানে কয়েক হাজার ফুট পানির নিচে আটকে পড়া এবং অক্সিজেন ফুরিয়ে যাওয়ার বিষয়টি আতঙ্ক জাগানিয়া। এতে থাকা পাঁচ ক্রুর অবস্থা এবং ডুবোযানটি কোথায় আছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যদি টাইটান অক্ষত থাকে তাহলে ক্রুদের মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন অবশিষ্ট আছে। এর ফলে উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে।

তবে ড. কেন লেডেজ মনে করেন এই সময়সীমা চূড়ান্ত নয়। নিউফাউন্ডল্যান্ডের মেমোরিয়াল ইউনিভার্সিটির হাইবারবেরিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত লেডেজের মতে, বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর, টাইটানে থাকা কেউ কেউ প্রত্যাশার চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code