কেবিন ক্রুদের ধর্মঘটের হুমকি

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual4 Ad Code

কানাডা অফিস: বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা। এতে দিনে প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোতে ধর্মঘট করা হাজার দশেক কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আলোচনা করেছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। বেতন বাড়ানোর দাবিতে শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিট
থেকে ধর্মঘট করছেন এয়ার কানাডার কেবিন ক্রুরা। এ কারণে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে বিপাকে পড়ে তাদের লাখো যাত্রী। এদিকে কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃবিতে জানায়, টরন্টোয় এয়ার কানাডার সঙ্গে উইলিয়াম কাপলানের মধ্যস্ততায় বৈঠক হয়েছে। আলোচনা কেবল শুরু হয়েছে। তাই ধর্মঘট প্রত্যাহার হয়নি। ধর্মঘট শুরুর আগে দুই পক্ষের মধ্যে কোনো যোগাযোগই হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code