যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গত চার বছর ধরে দায়িত্ব পালন করছেন বেন ওয়ালেস। তবে সেই পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। বেন ওয়ালেস বলেছেন, ব্রিটিশ মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। একই সঙ্গে পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

Manual4 Ad Code

চার বছর দায়িত্ব পালনের পর মন্ত্রিসভার পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন ওয়ালেস। সংবাদমাধ্যম সানডে টাইমসকে বেন ওয়ালেস বলেছেন, তিনি পরবর্তী সাধারণ নির্বাচনেও দাঁড়াবেন না।
তবে ‘অসময়ে’ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে যাওয়া এবং উপনির্বাচনের কথা অস্বীকার করেছেন তিনি। বিবিসি বলছে, বেন ওয়ালেস যুক্তরাজ্যের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code