সতীর্থকে জয় উৎসর্গ মেসির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামি ও ক্রুজ আজুলের ম্যাচ স্কোর তখন ১-১। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে লিগস কাপের ম্যাচ। কিন্তু মোড় পাল্টে দিলেন লিওনেল মেসি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি কিকে আমেরিকান ফুটবলে অভিষেক স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

Manual2 Ad Code

ম্যাচ শেষে ২-১ গোলের জয় উৎসর্গ করলেন মায়ামি সতীর্থ ইয়ান ফ্রেকে। এই আমেরিকান ডিফেন্ডার ম্যাচের মাঝপথে কারও সংস্পর্শ ছাড়াই মাঠে পড়ে যান। কেঁদে মাঠ ছাড়েন তিনি। ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের এন্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট দুইবার ছিঁড়ে গেছে, সম্ভবত আবারও একই চোটে পড়েছেন।

Manual3 Ad Code

মেসি বলেছেন, ‘এই জয় আমি ইয়ান ফ্রেকে উৎসর্গ করছি, যে ইনজুরিতে লকার রুমে যন্ত্রণায় ভুগছে। সে দুটি গুরুতর ইনজুরি কাটিয়ে ফিরেছিল এবং দুর্ভাগ্যবশত আবারও একটি ইনজুরিতে পড়তে হলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code