ঈদ শুভেচ্ছা জানালো বার্সা, পিএসজি, ম্যানসিটি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক;

Manual3 Ad Code

সারা বিশ্বে পালিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই দিনে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালো ইউরোপের চার জায়ান্ট ক্লাব বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই।

Manual1 Ad Code

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছে। রিয়াদ মাহরেজ, রুবেন দিয়াজ ও ফিল ফডেনের হাসিমুখের একটি ছবিও পোস্ট করে তারা, সেখানে লেখা ঈদ মোবারক। ক্যাপশনে লিখেছে, ‘সারা বিশ্বের উদযাপনরত সব মুসলিমকে ঈদুল আজহা মোবারক।’

প্যারিস সেন্ত জার্মেই ছবি দিয়ে নয়, ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছে। ওই ভিডিওতে ঈদ মোবারক জানান সদ্য যোগ দেওয়া তিন খেলোয়াড় জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি ও সার্জিও রামোস। অফিসিয়াল টুইটারে তারা ওই ভিডিও সংযুক্ত করে লিখেছে, ‘সারা বিশ্বের প্রত্যেককে জানাই ঈদ মোবারক।’

Manual1 Ad Code

লিভারপুল তাদের লোগোর একটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানায় টুইটারে, ‘সব রেড ভক্তদের ঈদের শুভেচ্ছা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code