সুনামগঞ্জের কৃষকদের ৩৩টি ধান কাটার মেশিন উপহার দিলেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

করোনার কারণে ধান কাটার লোক পাওয়া যাবে না এই আশংকায় দ্রুত ফসল ঘরে তুলতে প্রধানমন্ত্রী ৩৩টি হার্ভেষ্টার মেশিন উপহার দিলেন কৃষকদের। সুনামগঞ্জের ২১৯৩০০ হেক্টর জমিতে আবাদ করা বোরো ধান কাটতে বরাদ্দ দেওয়া হলো ৩৩টি হার্ভেষ্টার মেশিন। তাই সোনার ফসল ঘরে তোলার কর্মযজ্ঞ চলছে জোরেশোরে।

Manual2 Ad Code

এ বছর সুনামগঞ্জের হাওর গুলোতে ভালো ফলন হয়েছে বোরো ধানের। এরইমধ্যে শুরু করেছে ধান ঘরে তুলতে হাওরবাসীর জন্য সনাতন পদ্ধতির বাইরে ভর্তুকি দিয়ে যাত্রী সেবা ব্যাপকভাবে চালু করার নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

Manual5 Ad Code

এই নির্দেশের পর সুনামগঞ্জ উপজেলার সব হাওড়ের ধান কাটতে হারভেস্টার মেশিন বিভাগ। ইতোমধ্যেই ১৬ টি মেশিন মাঠে ধান কাটার কাজে লাগানো হয়েছে বাকি মেশিন গুলো দ্রুত সময়ে কাজে নামতে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Manual2 Ad Code

হাওরের ধান কাটা তদারকি করছেন প্রশাসনের কর্মকর্তারা। হাওরের কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও হারভেস্টার মেশিন সুনামগঞ্জে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। করোনায় শ্রমিক সংকট দেখা দিলেও যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা শুরু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন ফসল তোলার স্বপ্ন দেখছেন কৃষকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code