দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বর্ধিত কর বাতিলের দাবিতে সিলেটে জাসদের মানববন্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

‘নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাও, জনগণ বাচাঁও’, ‘সিলেট সিটি করপোরেশনের সেবার মান বাড়াও, নগরবাসীর ব্যয় কমাও’ শ্লোগানে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা ও মহানগর জাসদ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা জাসদের অন্যতম নেতা মহিউদ্দিন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব চৌধুরী, মহানগর জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক তবারক হোসেন, মহানগর জাসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, মকবুল হোসেন, শহিদুল ইসলাম স্বপন, জেলা জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক মকুল আহমদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে লোকমান আহমদ বলেন, ‘বৈশ্বিক মহামারীর প্রকোপে দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানির মূল্য বৃদ্ধি করেছেন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির পাঁয়তারা করছেন।’ এসব সিদ্ধান্তকে গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে মনযোগ দেওয়া উচিত।’ পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করে দেশ- জনগণ ও দেশের অর্থনীতি রক্ষার জন্যও সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code