আইপিএল আয়োজন করতে চায় আরব আমিরাত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শুরু করা যায়নি চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এ বছর আদৌ ফ্রাঞ্জাইজিভিত্তিক এই ক্রিকেট আসর হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে সংযুক্ত আরব আমিরাত চায় তাদের মাটিতে আইপিএল আয়োজন করতে। এমরিটেস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছে দুবাই ভিত্তিক ইংরেজি পত্রিকা গাল্ফ নিউজ।
আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে চাওয়ার ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি বলেন, অতীতে, সফলতার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচ আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। নিরপক্ষে ভেন্যুতে রেকর্ড পরিমাণ দ্বি-পাক্ষিক সিরিজ ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে আমরা নিজেদের প্রমাণ দিয়েছি অতীতে। আমাদের অত্যাধুনিক সুবিধাগুলো আমিরাতকে সব ধরনের ক্রিকেট আয়োজনের জন্য সবার কাছে পছন্দের জায়গা করে তুলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code