দুই শতাধিক যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া: ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের কাছে দেশটির দুই শতাধিক যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মারিউপোলে নিহত প্রতিরোধ যোদ্ধাদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২১০ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই আজভস্টলের প্রতিরোধ যোদ্ধা। আজভস্টল ইস্পাত কারখানায় প্রায় তিন মাসব্যাপী প্রতিরোধ জারি রেখেছিল ইউক্রেনের সেনারা।

Manual7 Ad Code

কিন্তু রুশ বাহিনীর অবরোধের মধ্যে পড়ে এক পর্যায়ে তাদের খাবার, ওষুধ ও গোলাবারুদের মজুত ফুরিয়ে যায়। আত্মসমর্পণে বাধ্য হয় আড়াই হাজারের মতো ইউক্রেইনীয় যোদ্ধা। পরে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায় রাশিয়া।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code