বড়লেখা পাবলিকেশন সোসাইটির টিউবওয়েল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহেল এর বড় ভাই লন্ডন প্রবাসী দাতা সদস্য জনাব রায়হান আহমদ রুবেল এর অর্থায়নে উপজেলার কয়েকটি পরিবারে পানির টিউবওয়েল বিতরণ করা হয়।

Manual2 Ad Code

আজ ১৫ ই আগস্ট শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বড়লেখা ষাটমা সরকারি স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সিরাজুল ইসলাম শিরুল এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফাহীম এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদান উপদেষ্টা জনাব আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান আতিক ও সংগঠনের স্থায়ী পরিষদের সমন্বয়ক জনাব খায়রুল ইসলাম ও জনাব রিপন উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জামিল হোসেন , সহ সাংগঠনিক সৈয়দ আব্দুস সামাদ,আইন ও পরামর্শ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, সহকারী ইমরান আহমেদ, অর্থ সম্পাদক জনাব আব্দুল হালিম ,মহিলা বিষয়ক সম্পাদক হামিদা বেগম জুমা ও জায়দুল ইসলাম প্রমুখ ,

উক্ত অনুষ্ঠানে সংগঠনের দাতা সদস্য লন্ডন প্রবাসী জনাব রায়হান আহমেদ রুবেল এর মানবিক কাজের প্রশংসা করেন এবং এই অনুষ্ঠানে জনাব রায়হান আহমেদ রুবেল ও এডভোকেট আফজাল হোসেন সাহেবকে মানবিক কাজে অগ্রণী ভুমিকা পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন সংগঠনের প্রদান উপদেষ্টা সহ উপস্থিত নেত্রীবৃন্দ।

Manual6 Ad Code

আজকে জাতীয় শোক দিবস ও মন্ত্রী মহোদয়ের সুস্থতার জন্য দুয়া মাহফিল অনুষ্ঠিত হয় দুওয়া পরিচালনা করেন সংগঠনের স্থায়ী পরিষদ এর সমন্বয়ক জনাব খায়রুল ইসলাম।

Manual4 Ad Code

উল্লেখিত সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাহতাব আল মামুনের ভিবিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় সংগঠনের দায়িত্বশীলবৃন্দের নিরলস প্রচেষ্টায় সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code