শেরপুর অনুমোদনহীন পশু খাদ্য বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : অনুমোদনহীন পশু খাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ গামা (৪৫)। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি আজ দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। এসময় প্রসিকিউশন প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত।

Manual1 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুর  সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রয় করে আসছে আপন এন্টারপ্রাইজ। এমন তথ্যের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন,  ২০১০ এর ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী তোফায়েল আহমেদ গামাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডা. পলাশ কান্তি দত্ত বলেন, শেরপুর সদরের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন অনেক ফার্মেসি গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। ফলে প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা  প্রতারিত হচ্ছেন। তাই অনুমোদনহীন পশু খাদ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code