বিহারে ৪০ ফুট কুয়ায় ৩ বছরের শিবম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের বিহারের নালন্দার কুল গ্রামে ৩ বছরের এক শিশু গভীর কুয়ায় পড়ে গেছে। তাকে উদ্ধারে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা।

কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটির নাম শিবম কুমার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। স্থানীয়রা জানায়, এক কৃষক কুয়াটি তৈরি করেছিলেন। তিনি তা বন্ধ করেননি। এ কারণেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিবমের সঙ্গে খেলতে থাকা শিশুরা তার বাবা-মাকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

Manual7 Ad Code

উদ্ধার অভিযানে সহায়তা করছেন নগর পঞ্চায়েত নালন্দার সহ-সভাপতি নলিন মৌর্য। তিনি বলেন, এই কুয়াটি স্থানীয় এক কৃষক তৈরি করেছিলেন। তিনি এটি বন্ধ করেননি।
দুর্ঘটনায় দিন সার্কেল অফিসার শম্ভু মন্ডল বলেছিলেন, শিশুটি এখনও বেঁচে আছে। তারা তার কণ্ঠস্বর শুনতে পেরেছে।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘ শিশুটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সে এখনও বেঁচে আছে। আমরা তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনেশ কুমার সিং জানান, শিশুটিকে নিরাপদে বের করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পরসোত্তমের একাধিক কর্মকর্তা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code