ক্যাথেড্রাল বিধ্বস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। হামলায় একটি অর্থোডক্স ক্যাথেড্রাল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রবিবারের বিমান হামলায় আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘রাতের অন্ধাকারে রুশ দানবরা আরও একটি হামলা চালিয়েছে। হাসপাতালে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৩ জন শিশু।’

হামলায় ছয়টি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর ওলেগ। গত সপ্তাহে শস্যচুক্তি থেকে সরে আসার পর থেকেই ইউক্রেনের বন্দরগুলোতে হামলা তীব্র করেছে রুশ বাহিনী। প্রায় প্রতিদিনই হচ্ছে হামলা। এতে ব্যাহত হচ্ছে খাদ্য পরিবহন। যার প্রভাব পড়ছে গোটা বিশ্বে। বিশেষ করে দরিদ্র্য দেশের জনগণ পড়বে চরম খাদ্য ঝুঁকিতে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code