অক্টোবরে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু নিয়ে সংশয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়মতো আবেদন না করায় চলতি বছরের অক্টোবর মাসে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) ডায়ালগে এ তথ্য জানান। এ ডায়লগের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ।
ডায়লগে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমরা চেয়েছিলাম অক্টোবরের মধ্যে নিউইয়র্ক ফ্লাইট চালু করতে। তবে ফ্লাইটের অনুমতির ক্ষেত্রে এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে আবেদন করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়মতো আবেদন না করায় প্রক্রিয়াটা পিছিয়ে গেছে।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমরা বিমানকে লিখিতভাবে এ বিষয়টি জানিয়েছি। তারা বিলম্বে আবেদন করেছে। কোভিডের কারণেও কিছুটা পিছিয়েছে এ প্রক্রিয়া। তবে আমি এ বছরেই নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদী।’

Manual8 Ad Code

জাপান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের (তৃতীয় টার্মিনাল) গ্রাউন্ড হ্যান্ডিংয়ের কাজ করবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আগ্রহ দেখিয়েছে জাপান। তাদেরই এ কাজ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কাজ দেয়ার জন্য কী ধরনের টার্মস দেয়া হবে সেটি নির্ধারণে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code