কবিতাঃ স্বৈরাচার রাজু বিশ্বাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

জোনাকীরা পরে থাকে

আঁধার গুহায় আর
নৈ:শব্দের ঘোড়সওয়ার
চাবুক হানে সময়ের দরোজায়।

অসহায় কপোতিরা শীতল চোখে
করে নেয় দৃষ্টি বিনিময়।
ঠোঁটে ঠোঁট মেলাবার
নেই অবসর।
দারুণ খরা এখন ভালোবাসার।
বাতাসে ছড়িয়ে আছে
করোনা ভাইরাস।

বাতাস ভারী হয়
হুতোম পেঁচার ডাকে।
নিঝুম ভাবনাঘোরে একলাই ছটফট
কবিতারা বিমুখ হয়
কবির হতাশায় অনুক্ষণ।

Manual5 Ad Code

মাকড়সার জাল জুড়ে
দারুণ শিকার
কুয়াশার দাক্ষিণ্যে আজ বিপুল আহার।
টুপটাপ জলের পতন,
অবচেতন শিকারি
অসহায় আজ ভীষণ রকম।

বোধের উঠোন জুড়ে
জমতে থাকে অগণিত পানফুল।
হরেক রূপ ধরে আচমকা
এরা হয় রুপোর নোলক।
নোলকটি পরে যায়
গভীর জল থৈ থৈ
নদীর মোহনায়।
অত:পর
গোগ্রাসে গিলে নেয়
রাঘব বোয়াল।

Manual7 Ad Code

হায় পানফুল!
হায় রুপোর নোলক!

Manual5 Ad Code

কবিতায় আজ শুধু
করুণ হাহাকার।
ভালোবাসার জমিনে আজ
পাপের স্বৈরাচার।

লেখকঃ কবি ও সংগঠক
উপদেষ্টা সম্পাদক, ত্রৈমাসিক শব্দকথা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code