অভিবাসী গ্রহণে নতুন রেকর্ড কানাডার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: অভিবাসনে নতুন রেকর্ড গড়েছে কানাডা। গত বছর প্রায় সাড়ে চার লাখ বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে দেশটি।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত বছর ৪ লাখ ৩৭ হাজারেরও বেশি বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে অভিবাসনখাতে রেকর্ড স্থাপন করেছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটির শ্রমবাজারে কর্মী সংকট রয়েছে এবং সেই সংকট মোকাবিলায় অভিবাসন বাড়িয়েছে।

Manual5 Ad Code

কানাডার অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ২০২২ সালে ৪ লাখ ৩২ হাজার ৬৪৫ জন স্থায়ী বাসিন্দাকে (পিআর) স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছিল। কানাডার ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি বাসিন্দাকে গ্রহণ করার লক্ষ্যে পৌঁছেছে।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গত বছরের এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ শতাংশ বেশি। ওই বছর ১৯১৩ সালের সেট করা আগের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। ২০২৫ সালের মধ্যে সাড়ে ১৪ লাখ নতুন স্থায়ী বাসিন্দা আনার চেষ্টা করছে কানাডা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code