মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করছে সুইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি ভূ-রাজনৈতিক বিশ্লেষক সালমান আল-আনসারি আরব নিউজের সাপ্তাহিক শো ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’-এ কথা বলেছেন।

Manual5 Ad Code

সুইডিশ সরকার যদি ঘৃণা ছড়ানোর বিষয়ে তার আইন পরিবর্তন না করে, তাহলে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এ নিয়ে কাজ করবে। সৌদি ভূ-রাজনৈতিক বিশ্লেষক সালমান আল-আনসারি আরব নিউজের সাপ্তাহিক শো ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’-কে কথা বলেছেন।
তিনি বলেন, ‘যদি সুইডিশ সরকার চরমপন্থী এবং মৌলবাদীদের ঘৃণা ছড়াতে দেওয়ার বিষয়ে তাদের আইন সংশোধন না করে তাহলে ওআইসি ব্যবস্থা নিতে এগিয়ে আসলে আমি অবাক হব না।’

Manual3 Ad Code

ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের বাইরে ডানস্কে প্যাট্রিওটার (ডেনিশ প্যাট্রিয়টস) নামে একটি উগ্র-ডানপন্থী সংগঠন দ্বারা কোরআনের অনুলিপি পোড়ানোর তীব্র নিন্দা জানিয়ে ওআইসি রবিবার একটি বিবৃতি জারি করে। এর পর পর আল-আনসারি এই মন্তব্য করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code