বাংলাদেশে সৌর শক্তির বিকাশে প্রয়োজন ব্যাপক বিনিয়োগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে কাঙ্ক্ষিত হারে সৌর শক্তির বিকাশে প্রয়োজন প্রযুক্তি হস্তান্তর ও ব্যাপক বিনিয়োগ। ২০৪১ সালের মধ্যে সৌর শক্তি নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে এ খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। কম জমি ব্যবহার করে বা কম বিকিরণ থেকে বেশি সৌর বিদ্যুৎ পাওয়ার প্রযুক্তির অবাদ বিচরণ নিশ্চিত করা আবশ্যক।

Manual1 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর সঙ্গে দ্বিপাক্ষিক সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ৮ গিগাওয়াট নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। নেট মিটারড রুপটপ সোলার, সোলার ইরিগেশন পাম্প, ভাসমান সোলার, সৌর এগ্রোভোলটাইক্স ইত্যাদি প্রকল্প নিয়ে কাজ করছে। ৪ লাখ ৫০ হাজার ডিজেল পাম্পকে সোলার ইরিগেশন পাম্পে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা অতিরিক্ত ১ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ সংযুক্ত করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code