দুই ক্রিকেটারের ইতিহাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও ভারতের ওয়ানডে সিরিজে স্বাগতিক দল স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে। প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারিয়েছে। আর এই সিরিজেই পাওয়া গেছে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ানকে। মেয়েদের র্যাঙ্কিংয়েও পড়েছে তার ছাপ। ইতিহাস গড়েছেন দুই বাংলাদেশি।
শেষ ম্যাচ টাই হওয়ায় ১-১ এ সমতায় সিরিজ ভাগাভাগি করেছে বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন ফারজানা হক। এই ডানহাতি ব্যাটার ১১ ধাপ লাফিয়ে ১৯তম স্থানে। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন ফারজানা।

Manual5 Ad Code

৩০ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়ের সেরা ২০ এ জায়গা করেছেন। আগের সেরা সাফল্য ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ডানহাতি ব্যাটার ২৫তম স্থানে ছিলেন।
নাহিদা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ১৯ নম্বরে। শেষ ম্যাচে তিনটিসহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারও দেশের হয়ে সেরা র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন। আগের সেরা অর্জন ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা খাতুন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code