পাকিস্তানে বিস্ফোরণ নিহত ৩৫

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক দলের র্যালিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশ’র বেশি মানুষ। খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে রোববার বিস্ফোরণটি হয়।

Manual6 Ad Code

কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে রেখেছেন। তারা ধারণা করছেন-মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। তবে পুলিশ এখনও বিস্ফোরণের কারণ জানাতে পারেনি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় র্যালিতে বিস্ফোরণের ঘটনাটি একটি স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code