পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে আইএমএফের চুক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানকে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে প্রাথমিক স্তরের চুক্তি সম্পন্ন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই ঋণ পেলে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সার্বভৌম ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি কমবে বলে ধারণা করা হচ্ছে।
আজ এই চুক্তির প্রেক্ষিতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার টুইটে লিখেছেন, ‘সমস্ত প্রশংসা এক আল্লাহর।’ তিনি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, পাকিস্তান আইএমএফ থেকে শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক নথি পাবে। আইএমএফের সঙ্গে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে বলে গতকাল তিনি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

Manual5 Ad Code

আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পরে, পাকিস্তান নয় মাসে এই ঋণ পেতে পারে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, অনিচ্ছা সত্ত্বেও দেশের সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে আইএমএফের কঠোর শর্ত গ্রহণে বাধ্য হচ্ছে পাকিস্তান। দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ বছর মূল্যস্ফীতি বেড়ে পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যেমন- পেঁয়াজ, মুরগির মাংস, ডিম, চাল, সিগারেট ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাজারে অস্থিরতা রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code