অভিষেকে গলের সুপার ওভারে জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সোমবার অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। দলের জয়ের দিনে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ডাম্বুলা অরাকে সুপার ওভারে হারিয়েছে তাদের দল গল টাইটানস।

Manual6 Ad Code

ডাম্বুলা অরার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও আলো ছড়িয়েছেন ৩৬ বছর বয়সী সাকিব। প্রথমে টস হেরে ব্যাট করেছে গল। ১৩তম ওভারে ভানুকা রাজাপাকশার ৪৮ রানের ইনিংসের সমাপ্তি হলে সাকিব ক্রিজে নামেন। নিজের প্রথম চার বলে সিঙ্গেল নেন। পঞ্চম বলে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা হাঁকিয়ে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। ধনাঞ্জয়া ডি সিলভার পরের দুটি বলেও ছয় ও চার মেরেছেন।

টানা তিন বাউন্ডারির পর টিম সেইফার্ট রান আউট হলে সাকিবের সঙ্গে ২৮ রানের জুটি ভেঙে যায়। প্রথম ৮ বলে বাঁহাতি ব্যাটার ২০ রান নিয়েছেন। এরপর ঝিমিয়ে পড়ে তার ব্যাটিং। পরের ছয় বলে করেছেন মাত্র ৩ রান। পরে ১৮তম ওভারের তৃতীয় বলে শাহনওয়াজ দাহানির বলে বোল্ড হয়েছেন তিনি। সাকিব ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code