আ.লীগ কোনোদিন পালায় না : প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: ফোকাস বাংলা

Manual7 Ad Code

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেখি আমাদের বিরোধী দল (বিএনপি) থেকে… যদিও তারা সংসদে নেই, সেখানে না থাকলে তাদের বিরোধী দল বলাও হয় না। তারা বলে আমরা (আওয়ামী লীগ) পালানোর পথ পাবো না। হুমকি দেয়। যিনি এ বক্তৃতাটা দেন তাকে স্মরণ করিয়ে দিতে চাই—শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালাইনি।’

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

উল্লেখ্য, সোমবার (৩১ জুলাই) এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দাবি মেনে পদত্যাগ না করলে আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code