

লন্ডন অফিস: যুক্তরাজ্যের-বৈদেশিক-সহায়তার-বাজেট-কমায়-মৃত্যুঝুঁকিতে-বহু-অন্তঃসত্ত্বাযুক্তরাজ্য সহায়তা কমালে স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বহু নারী। এমন সংকেটে পড়ে হাজার হাজার নারীর মৃত্যুর সঙ্গে ২ লাখের বেশি নারী অনিরাপদ গর্ভপাতের সম্ম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বাজেটে কাটছাঁটের ফলে আফ্রিকার হাজার হাজার অন্তঃসত্ত্বা গর্ভকালীন ও সন্তান প্রসবের সময় মারা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের এক অভ্যন্তরীণ হিসাবে এমন তথ্য সামনে এসেছে বলে কর্তৃপক্ষের বরাতে বুধবার জানিয়েছে বিবিসি।
এমন সংকেটে পড়ে হাজার হাজার নারীর মৃত্যুর সঙ্গে ২ লাখের বেশি নারী অনিরাপদ গর্ভপাতের সম্ম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, স্বল্প-আয়ের দেশগুলোর জন্য তাদের বাজেট স্বল্পমেয়াদের হিসাবে কমানো হয়েছে। এর মাধ্যমে সঞ্চয় লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হচ্ছে। বাজেট পরে আবার প্রায় দ্বিগুণ হবে।