আলোচনায় অংশ নেবেন শীর্ষ মার্কিন উপদেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে আসন্ন শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান। আগামী সপ্তাহে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ইউক্রেন ও দেশটির মিত্ররা যুদ্ধ বন্ধে কিয়েভের প্রস্তাবের প্রতি বাকি বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করবে এই সম্মেলনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

আলোচনা পরিকল্পনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের মতে, এই আলোচনার প্রাথমিক লক্ষ্য হলো রাশিয়ার আগ্রাসন নিয়ে ব্রাজিল ও ভারতের মতো নিরপেক্ষ দেশগুলোর অবস্থান পাল্টানো।

Manual2 Ad Code

সম্মেলনটি আহ্বান করেছে ইউক্রেন। দেশটির প্রত্যাশা স্বাগতিক দেশ হিসেবে সৌদি আরব থাকায় এতে চীন আকৃষ্ট হবে। কিন্তু এখন পর্যন্ত বেইজিং কোনও প্রতিনিধি পাঠানোর বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি। রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code