ক্রোয়েশিয়াকে ঘায়েল করতে চায় আর্জেন্টিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়। রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে হারতে হয়েছিল। সেই ক্ষত এখনও পোড়ায় মেসিদের। তবে এবার কাতারে এসে আগের ভুল আর করতে চাইছে না আলবিসেলেস্তেরা। নিজেদের অস্ত্র দিয়ে শুরু থেকে ঘায়েল করতে চাইছে ক্রোটদের।

লিওনেল স্কালোনির পাশাপাশি এ দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন ডিফেন্ডার তাগলিয়াফিকো। যাকে আগামীকাল একাদশে দেখা যেতে পারে। মার্কোস আকুনিয়া কার্ড সমস্যায় খেলছেন না। থাকবেন না মনতিয়েলও। তাগলিয়াফিকো ছাড়াও একাদশে দেখা যেতে পারে মনতিসেলোকে।

Manual8 Ad Code

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী ডিফেন্ডার তাগলিয়াফিকো ক্রোয়েশিয়ার প্রশংসা করে বলেছেন, ‘ক্রোয়েশিয়া এবারও সেমিফাইনাল খেলছে। এর মানে হলো তারা খুব ভালো করছে। ওরা ভালো দল। তাদের ভালো স্কোয়াডও আছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code