সংসার ভাঙলো কানাডার প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

কানাডা অফিস: ১৮ বছরের দাম্পত্যের অবসান ঘটাতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। ইনস্টাগ্রাম পোস্টে দম্পতি বলেছেন, বরাবরেই মতোই তারা গভীর ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে একটি ঘনিষ্ঠ পরিবার হয়ে থাকবে। ২০০৫ সালে মন্ট্রিলে বিয়ে করেছিল তারা। তিন সন্তান রয়েছে তাদের।

Manual1 Ad Code

এক বিবৃতিতে ট্রুডোর অফিস জানায়, দম্পতি বিচ্ছেদ চুক্তিতে সই করলেও জনসমক্ষে তারা একসঙ্গেই উপস্থিত হবেন। আলাদা হওয়ার সিদ্ধান্তের বিষয়ে সব আইনি এবং নৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দম্পতি তাদের ১৫ বছরের সন্তান জেভিয়ার, ১৪ বছরের এলা-গ্রেস এবং ৯ বছরের হ্যাড্রিয়েনের ভালোর জন্য তাদের ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার কাছে অনুরোধ করেছেন।

Manual4 Ad Code

সাম্প্রতিক বছরগুলোতে ৫১ বছরের ট্রুডো এবং ৪৮ বছর বয়সী তার স্ত্রী সোফিকে প্রকাশ্যে কম দেখা গেছে। যদিও তারা মে মাসে রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মার্চে কানাডায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও স্বাগত জানিয়েছিলেন তারা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code