বিদায় নিলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ছেলেদের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনার মাঝে নেই জার্মানি। মেয়েদের ফুটবলেও লজ্জার ইতিহাস গড়েছে তারা! নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবার গ্রুপ পর্বেই ছিটকে গেছে জার্মানি। তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করে বিদায় নিয়েছে। যাকে বলা হচ্ছে টুর্নামেন্টে সবচেয়ে বড় অঘটন!
অথচ দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের আসরেও ছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তারা ভালো করেই জানতো নকআউট পর্বে যেতে হলে ‘এইচ’ গ্রুপে মরক্কোর আজকের ম্যাচের চেয়ে ভালো ফল করতে হবে তাদের। কিন্তু জার্মানি পয়েন্ট ভাগাভাগি করায় ইতিহাস তৈরি করেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা মরক্কো। তারা অপর ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে।

Manual5 Ad Code

ভাগ্য বদলাতে স্টপেজ টাইমে কোরিয়ার বক্সে অনেকগুলো ক্রস দিয়েছিল জার্মানি। কিন্তু কোনও শটেই জাল কাঁপাতে পারেনি তারা। পরে তো ব্যর্থতায় ম্যাচ শেষে চোখের জল ফেলেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code