বাংলালিংক এর ইয়ুথ ফেস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের উদ্যোগে শুরু হয়েছে ‘বাংলালিংক ইয়ুথ ফেস্ট-২০২৩’। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশব্যাপী তরুণদের প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আত্ম-উন্নয়নে অনুপ্রাণিত করা হবে।

সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে যুব উন্নয়নভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে চায় বাংলালিংক। উদ্যোগটির আওতায় দেশের ১১৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ডিজিটাল-সেবা গ্রহণে তরুণদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি তারা মাইবিএল সুপারঅ্যাপ, অ্যাপলিঙ্ক এবং টফিসহ বাংলালিংকের ডিজিটাল সেবাগুলোর মাধ্যমে কীভাবে দক্ষতা ও জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব, তা শেখার সুযোগ পাচ্ছে।

Manual8 Ad Code

এই উদ্যোগের অংশগ্রহণমূলক কার্যক্রম ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশনে দক্ষতা বৃদ্ধির সুযোগও থাকছে। এর মাধ্যমে তারা সরাসরি প্রশিক্ষণ ও ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার নির্দেশনা পাবে। বাংলালিংক-এর দ্রুততম ফোরজি দিয়ে ইন্টার্যাক্টিভ গেমিং ও অন্যান্য সেবা উপভোগের সুবিধাও থাকছে তাদের জন্য।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code