বিবিসির হাতে ট্রাম্পের বন্ধুর অ্যাকাউন্টের তথ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: ন্যাটওয়েস্ট সিইও অ্যালিসন প্রায় চার বছর ব্যাংকটিতে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যের ব্যাংকিং খাতে তার ক্যারিয়ার তিন দশকেরও বেশি সময়ের।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত নাইজেল ফারাজের ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য বিবিসির সংবাদকর্মীর হাতে দেয়ার ঘটনায় পদ ছাড়তে হলো যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম ব্যাংক ন্যাশনাল ওয়েস্টমিনিস্টার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালিসন রোজকে। যুক্তরাজ্যকে ইউরোপ থেকে বের করে আনার (বেক্সিট) অন্যতম প্রচারণাকারী নাইজেলের অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে অ্যালিসন তথ্য ফাঁস করে দিয়েছেন, এ কথা স্বীকার করে নেয়ার পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন বলে বুধবার সিএনএনের এক প্রতিবেদেন জানানো হয়েছে।

Manual1 Ad Code

নাইজেল ফারাজের যুক্তরাজ্য ইন্ডিপেন্ডেন্স পার্টির একজন সাবেক নেতাও। এ ছাড়াও নানা কারণে তিনি বেশ পরিচিত। ন্যাটওয়েস্ট সিইও অ্যালিসন প্রায় চার বছর ব্যাংকটিতে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যের ব্যাংকিং খাতে তার ক্যারিয়ার তিন দশকেরও বেশি সময়ের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code