কানাডার লিগে খেলে পুরস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ ব্যস্ত সময়ই কেটেছে ক্যারিবীয় ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডের। লিটন দাসদের সারে জাগুয়ারসকে ফাইনালের শেষ বলে গিয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাদারফোর্ডদের মন্ট্রিল টাইগার্স। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ, মোমেন্টস অব দ্য ম্যাচের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ডিন জোনস ম্যান অব দ্য সিরিজ জিতেছেন রাদারফোর্ড। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে অদ্ভুত এক পুরস্কারই জিতেছেন এ ক্যারিবীয়! আলোচনাও সেটি নিয়েই।

Manual6 Ad Code

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েডের কাছ থেকে ম্যান অব দ্য সিরিজের স্মারক ট্রফির পাশাপাশি ডামি চেক নিয়েছেন রাদারফোর্ড। তবে সেই চেকের ভাষাটা আর দশটা চেকের থেকে আলাদা। সাধারণত স্মারক ট্রফির সঙ্গে অর্থ পুরস্কারই দেওয়া হয়, তবে রাদারফোর্ডের ওই চেকে টাকার কোনো অঙ্ক ছিল না। বরং লেখা ছিল—যুক্তরাষ্ট্রে আধা একর জমি! মানে রাদারফোর্ড টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে সরাসরি জমি পেয়েছেন!

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code